শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন প্রেক্ষিতে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর ব্যাপারে বিবেচনা করবে পিএসসি
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন প্রেক্ষিতে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর ব্যাপারে বিবেচনা করবে পিএসসি
৬৮৬৯৬ বার পঠিত
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন প্রেক্ষিতে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর ব্যাপারে বিবেচনা করবে পিএসসি

বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন প্রেক্ষিতে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর ব্যাপারে বিবেচনা করবে পিএসসিযে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতক শেষ বর্ষের পরীক্ষা হয়নি কিংবা কিছু পরীক্ষা বাকি আছে তারা চাইলে ৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করে দেখবে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। তবে এই বিষয়ে পিএসসিতে এখনো কোনো আলোচনা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আগামী সপ্তাহে পিএসসি’র সব সদস্যদের নিয়ে আমাদের একটি মিটিং রয়েছে। সেখানে এই বিষয়ে আলোচনা করা হবে। আমরাও বর্তমান অবস্থার সাথে পরিচিত। তবে আমাদের কাছে কেউ আবেদন না করলে আমরা বিষয়টি সমাধান করতে পারবো না। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো লিখিত ভাবে আমাদের জানালে তবেই বিষয়টি আমলে নিয়ে আলোচনা করা হবে।

কয়েকটি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাদের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের সব বিষয়ের পরীক্ষা শেষ না হলেও তারা ৪৩তম বিসিএসে আবেদন করতে পারবেন। এ প্রসঙ্গে ওই কর্মকর্তা আরও বলেন, বিসিএসে আবেদন করতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই স্নাতকের সব বিষয়ের পরীক্ষা শেষ করতে হবে। এর বাইরে আবেদনের কোনো সুযোগ নেই। কেউ যদি এমন বিজ্ঞপ্তি দিয়ে থাকে, তাহলে সে সম্পর্কে তারাই ভালো বলতে পারবে।

তথ্যমতে, গত ৩০ নভেম্বর ৪২তম (বিশেষ) ও ৪৩তম (সাধারণ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

৪৩তম বিসিএসে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষায়। এখানে পদসংখ্যা ৮৪৩টি। এ ছাড়া প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে।



এ পাতার আরও খবর

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

আর্কাইভ