শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » ইউজিসি কর্তৃক ১০ গবেষককে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ প্রদান
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » ইউজিসি কর্তৃক ১০ গবেষককে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ প্রদান
৮৭৫৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউজিসি কর্তৃক ১০ গবেষককে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ প্রদান

ইউজিসি কর্তৃক ১০ গবেষককে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ প্রদানদেশের ১০ গবেষককে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ ২০২০-২১ প্রদান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত ইউজিসি পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ মনোনয়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি সদস্য- অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো: আবু তাহের প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

ফেলোশিপ পাওয়া ১০ ফেলো হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ (মেসবাহ কামাল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শারমিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের ড. পরিতোষ চন্দ্র রায়।

জানা যায়, দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩৯ জন গবেষক এ ফেলোশিপের জন্য আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সার-সংক্ষেপ এবং সুপারভাইজারের সুপারিশ বিবেচনা করে ১০ জন গবেষককে নির্বাচন করে ইউজিসি।



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ