শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » রাবি’তে শিক্ষক নিয়োগ: যােগ্য হলেও প্রবেশপত্র পাননি ৫ প্রার্থী
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » রাবি’তে শিক্ষক নিয়োগ: যােগ্য হলেও প্রবেশপত্র পাননি ৫ প্রার্থী
৯৮০১৭ বার পঠিত
সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবি’তে শিক্ষক নিয়োগ: যােগ্য হলেও প্রবেশপত্র পাননি ৫ প্রার্থী

রাবি’তে শিক্ষক নিয়োগ: যােগ্য হলেও প্রবেশপত্র পাননি ৫ প্রার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদনকারী পাঁচ প্রার্থী অভিযােগ করেছেন, যােগ্যতা থাকা সত্ত্বেও নিয়ােগ পরীক্ষায় অংশ নিতে তাঁদের প্রবেশপত্রই দেওয়া হয়নি। এশিয়ার দেশগুলাের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকায় তাদের ডাকা হচ্ছে না। পছন্দের প্রার্থী নিয়ােগ দিতেই এমনটি করা হচ্ছে বলে অভিযােগ তুলেছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইনস্টিটিউট অব বায়ােলজিক্যাল সায়েন্সে প্রথমে একটি সহকারী অধ্যাপকের শূন্য পদে নিয়ােগ দিতে ২০১৫ সালের ১৭ জানুয়ারি নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ২০১৭ সালের ১৯ জানুয়ারি ওই সহকারী অধ্যাপকের জন্য আবার আবেদন চাওয়া হয়। একই দিনে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে দুটি সহযােগী অধ্যাপক পদের জন্যও আবেদন আহ্বান করা হয়। আবেদন করেন মােট ২৪ জনের মঙ্গলবার উপাচার্যের বাসভবনে মৌখিক পরীক্ষা (সাক্ষাৎকার) হওয়ার কথা রয়েছে।

আবেদনকারীদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র পাননি পাঁচ প্রার্থী। তাঁরা হলেন সারনী আক্তার, মাহবুবুর রহমান, মতিউর রহমান, নুরুজ্জামান ও জিয়াউল করিম। তাঁদের সবার পিএইচডি ডিগ্রি রয়েছে। এর মধ্যে চারজন জাপান থেকে এবং একজন চীন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

সারনী আক্তার বলেন, তিনি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক পদে আবেদন করেছিলেন। কিন্তু প্রবেশপত্র পাননি। প্রবেশপত্র না পাঠানাের বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক মৌখিকভাবে বলেছেন, এশিয়ার দেশগুলাের বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রি গ্রহণযােগ্য নয়। কিন্তু বিজ্ঞপ্তিতে এমন কোনাে বিষয় উল্লেখ ছিল না। পছন্দের প্রার্থীকে নিয়ােগ দিতেই প্রশাসন এমনটি করেছে বলে অভিযােগ তাঁর।

প্রবেশপত্র না পাওয়া আরেক প্রার্থী জিয়াউল করিম বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি বলেন, তাঁর নামেও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র যায়নি।

ইনস্টিটিউটের পরিচালক মাে. ফিরােজ আলম বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে হলে যে নীতিমালা আছে, তা মেনে চলত হবে।



এ পাতার আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”

আর্কাইভ