শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » চারুকলা অনুষদে পরীক্ষা হবেই: ডিন
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » চারুকলা অনুষদে পরীক্ষা হবেই: ডিন
৮৪০৩২ বার পঠিত
বুধবার, ১১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চারুকলা অনুষদে পরীক্ষা হবেই: ডিন

চারুকলা অনুষদে পরীক্ষা হবেই: ডিনআগামী বছর (২০২১-২১ শিক্ষাবর্ষ) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটিতে চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের পরীক্ষা বাতিলের সাম্প্রতিক প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাক নিসার হোসেন। গত রবিবার ডিনস কমিটির সভায় চারুকলা অনুষদভুক্ত চ এবং এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের পরীক্ষা বাতিলের প্রস্তাব দেয়া হয়।

এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে জোর দিয়ে বলছেন, চারুকলা অনুষদে পরীক্ষা হবেই।

তিনি বলেন, পরীক্ষা ছাড়া চারুকলার বিকল্প নেই। দরকার হলে আমরা সব বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটগুলো একযোগে আলাদা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবতে পারি। তখন কি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়?

ডিন বলেন, ডিনস কমিটির বৈঠকে চ-ইউনিটের প্রসঙ্গই উঠেনি অথচ পরে সেটি গণমাধ্যমে এসেছে উপাচার্যের বরাত দিয়ে।

তিনি বলেন, “আমাকে নিশ্চিত হবে যে চারুকলায় যিনি ভর্তি হবেন তার আর্ট কালচার নিয়ে আগ্রহ আছে এবং এগুলো নিয়ে তিনি জানার চেষ্টা করেন। আর সেটির একমাত্র উপায় পরীক্ষা নেয়া। ৭২ বছর ধরে তাই পরীক্ষা নেয়া হচ্ছে।”

প্রসঙ্গত, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে ভাগ করে নেয়া হয়। এগুলো হলো- বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষতভুক্ত গ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট। ঘ-ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা।

তবে গত ৮ নভেম্বর (রবিবার) ঢাবির ডিনস কমিটির বৈঠকের পরে আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঘ এবং চ ইউনিট বাতিলের ঘোষণা আসে। এর ফলে
আগামী শিক্ষাবর্ষে তিন ইউনিটের অধীনে পরীক্ষা নেয়ার প্রাথমিক প্রস্তাব পাস হয়। তবে চলতি শিক্ষাবর্ষে আগের মতোই পাঁচ ইউনিটের অধীনে পরীক্ষা নেয়া হবে।



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ