রবিবার, ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা | শিক্ষা | শিক্ষাঙ্গন » আগামী বছর থেকে পাঁচটির পরিবর্তে তিনটি ইউনিটে হবে ঢাবির ভর্তি পরীক্ষা
আগামী বছর থেকে পাঁচটির পরিবর্তে তিনটি ইউনিটে হবে ঢাবির ভর্তি পরীক্ষা
আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী, তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ ক্ষেত্রে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার নাম পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবার এককভাবে নিচ্ছে। এছাড়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে তিনটি ভর্তি পরীক্ষা হবে। সেক্ষেত্রে ঘ ও চ-ইউনিটের পরীক্ষা বাতিল হয়ে হবে খ-ইউনিটের সঙ্গে হবে। এখানে থেকে শিক্ষার্থী ভাগ হবে। বিজ্ঞান থেকে কেউ চাইলে কলা বা সামাজিক বিজ্ঞানে যেতে পারবে। আগামী বছর থেকে একই ন্যাচারের দুটি পরীক্ষা হবে না।’
এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘আগামী বছর থেকে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা না হলেও যেহেতু খ-ইউনিটে পরীক্ষা হবে, তাই এই ইউনিটের নাম পরবর্তন করে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ লেখার সুপারিশ প্রদান করা হয়েছে।
ডিনস কমিটির একাধিক সূত্রে জানা যায়, এ সিদ্ধান্তের বিষয়ে ডিনরা সম্মতি দিয়েছেন। এরপর এটি একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, দুই প্রোভিসি (প্রশাসন ও শিক্ষা) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে ভাগ করে নেয়া হয়। এগুলো হলো- বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষতভুক্ত গ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট। ঘ-ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা।






জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” 