বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
চলতি মাসের শেষের দিকে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার একাডেমিক কাউন্সিলের এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি বলেন, করোনায় সৃষ্ট সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নিতে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি কমিটি করা হয়। কমিটির উত্থাপিত বিষয়গুলোর আলোকে আগামী ২৫শে নভেম্বর সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার পর পর্যায়ক্রমে অন্যান্য পরীক্ষার দিকে এগুবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি বিভাগকে পরীক্ষা নিতে প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি দেয়া হবে।
তবে পরীক্ষা নেয়ার সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ তিন থেকে চারটি বিভাগের পরীক্ষা একত্রে নেয়া হবে বলে জানান তিনি।।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 