শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » বিশেষ বিবেচনায় ল্যাব ক্লাস-পরীক্ষার অনুমতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » বিশেষ বিবেচনায় ল্যাব ক্লাস-পরীক্ষার অনুমতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
৬৫৬৭২ বার পঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশেষ বিবেচনায় ল্যাব ক্লাস-পরীক্ষার অনুমতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

বিশেষ বিবেচনায় ল্যাব ক্লাস-পরীক্ষার অনুমতি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরবিশেষ বিবেচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতভাবে প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে যেসব শিক্ষার্থী ফাইনাল সেমিস্টারে রয়েছেন শুধু তারাই এই সুযোগ পাবেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবং দু’জন শিক্ষার্থীর মাঝে অন্তত ছয় ফুট দুরত্ব বজায় রেখে এই ক্লাস করতে হবে।

অবশ্য আগে থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষা চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এখন ইউজিসির এই সিদ্ধান্তের আলোকে সরাসরি ল্যাব ক্লাস ও পরীক্ষার অনুমতি পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে শুধু ফাইনাল সেমিস্টারে থাকা শিক্ষার্থীরাই এই সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউজিসির সভা শেষে একজন সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, একটি ক্লাসের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী ল্যাব ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারবেন। একদিনে শুধু একটি ক্লাস নেয়া যাবে বলেও জানান তিনি। ভার্চুয়াল সভায় ইউজিসির চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, যে সকল শিক্ষার্থী তাদের ফাইনাল সেমিস্টারে রয়েছেন তাদের ব্যক্তিগতভাবে প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খুলে দিচ্ছি না। শুধু এসব শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ বিবেচনায় ক্লাস ও পরীক্ষার অনুমতি দিচ্ছি। এ বিষয়ে সব দায় বিশ্ববিদ্যালয়গুলো বহন করবে।’

করোনাভাইরাসের কারণে গত ১৭ মে থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। তবে এ ছুটি আরও বাড়তে পারে বলে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন সরকারের দায়িত্বশীলরা।



এ পাতার আরও খবর

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

আর্কাইভ