শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » ‘উচ্চশিক্ষার মানে শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত হবে বশেফমুবিপ্রবি’
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | শিক্ষাঙ্গন » ‘উচ্চশিক্ষার মানে শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত হবে বশেফমুবিপ্রবি’
৭৯২৮০ বার পঠিত
বুধবার, ২০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘উচ্চশিক্ষার মানে শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত হবে বশেফমুবিপ্রবি’

‘উচ্চশিক্ষার মানে শিক্ষাঙ্গনে দৃষ্টান্ত হবে বশেফমুবিপ্রবি’জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেছেন, ‘বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিকে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আধুনিক রূপ দেওয়া হবে। এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক ও মানসম্পন্ন শিক্ষার সমন্বয় ঘটানো। উচ্চশিক্ষার মানের দিক দিয়ে দেশের শিক্ষাঙ্গনে বশেফমুবিপ্রবি দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’

বশেফমুবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরুর একবছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘একটা নতুন বিশ্ববিদ্যালয়কে আকার দিতে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে শূন্য থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের আকৃতি দিতে শুরু করেছি। প্রথম ব্যাচের প্রথম সেমিস্টারের শিক্ষা কার্যক্রম সফলভাবে চলছে। দ্বিতীয় ব্যাচের ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে।’

শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় রূপদানের সঙ্গে যারা জড়িত তাদের আমি ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজম সাহেবের প্রতিও; যিনি এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করে যাচ্ছেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান। বশেফমুবিপ্রবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ফিশারিজ অনুষদ হিসেবে আত্তীকরণের প্রক্রিয়াধীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীরা।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ীভাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।



এ পাতার আরও খবর

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী

আর্কাইভ