রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রাথমিক | শিক্ষাঙ্গন » প্রাক প্রাথমিকে কমছে ভর্তির বয়স, বাড়ছে সময়
প্রাক প্রাথমিকে কমছে ভর্তির বয়স, বাড়ছে সময়
কোমলমতি শিশুদের পাঠদান আনন্দপূর্ণ করতে প্রাক-প্রাথমিক শিক্ষার সময়সীমা এক বছরের পরিবর্তে দুই বছর করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের মধ্যে ‘শিশু শ্রেণি’ নামে এ স্তরের শিক্ষাকে ধাপে ধাপে দুই বছর মেয়াদে উন্নীত করা হবে। এছাড়া ভর্তির ক্ষেত্রে পাঁচ বছরের পরিবর্তে চার বছর নির্ধারণ করা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, প্রাক-প্রাথমিকের জন্য সারাদেশে নতুন করে আরও ৩০ হাজার ‘ডেডিকেটেড ক্লাসরুম’ বা ‘শিশু উপযোগী শ্রেণি কক্ষ’ নির্মাণ করা হবে। প্রাক-প্রাথমিকের ২৬ হাজার বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আকর্ষণীয় করে তুলতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। তার আলোকে প্রাক-প্রাথমিক শিক্ষা স্তরকে ঢেলে সাজানো হচ্ছে।






দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
প্রাথমিকে যুক্ত হচ্ছে জীবনঘনিষ্ঠ বিষয়বস্তু: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
‘প্রাথমিক শিক্ষার স্তর থেকেই সবাইকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে’
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার ইঙ্গিত
পরিস্থিতির বিবেচনায় ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী 