শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » করোনা পরিবর্তী সময়েও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে: শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » করোনা পরিবর্তী সময়েও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে: শিক্ষামন্ত্রী
৬৩৮৮০ বার পঠিত
রবিবার, ৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা পরিবর্তী সময়েও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সঙ্কট অনেক সময় আমাদের জন্য সম্ভাবনা নিয়ে আসে। করোনাভাইরাসও আমাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। যেটা আমরা আজ থেকে পাঁচ বছর পরে করতাম সেটির সাথে আমরা এখন থেকেই অভ্যস্ত হয়ে গেলাম। করোনা পরিবর্তী সময়েও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

রোববার (৪ অক্টোবর) ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্লাসের উদ্বোধন করা হয়।

তিনি বলেন, আমারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর কথা বলি। সেটি বাস্তবায়ন করতে হলে আমাদের ভবিষ্যতে অনলাইন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতেই হতো। করোনা পরিস্থিতি আমাদের সেই সুযোগ এখনই করে দিয়েছে। করোনাভাইরাস পরবর্তী সময়েও অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ



এ পাতার আরও খবর

একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন একাদশে ভর্তির জন্য চূড়ান্ত ৮ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী, খালি ৬৭% আসন
একাদশে ভর্তি শুরু আজ, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র একাদশে ভর্তি শুরু আজ, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
একাদশে ভর্তি: ১১টি কলেজে আবেদন করেনি কোনো শিক্ষার্থী একাদশে ভর্তি: ১১টি কলেজে আবেদন করেনি কোনো শিক্ষার্থী
একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, যা করতে হবে নির্বাচিত শিক্ষার্থীদের
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলা দুই বিষয়ের ওপর নির্ভর করছে: শিক্ষামন্ত্রী
২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু ২৬ ডিসেম্বর থেকে অনলাইনে সাত কলেজের পরীক্ষা শুরু
আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ আইসিটি খাতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা পেল ঢাকা কলেজ
দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের দুই বিষয়ে ফেল করলেও মাস্টার্সে ভর্তির সুযোগ সাত কলেজের শিক্ষার্থীদের

আর্কাইভ