শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ভর্তি পরীক্ষা » মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা পেছাল
প্রথম পাতা » ভর্তি পরীক্ষা » মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা পেছাল
৮০০ বার পঠিত
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা পেছাল

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা২০১৯-২০ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়েছে। এ পরীক্ষা ৪ অক্টোবর হচ্ছে না। ১১ অক্টোবর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের অধীনে ৪ অক্টোবর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও বিভিন্ন পরীক্ষাকেন্দ্র বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলরুমপ্রাপ্তি নিয়ে সংশয় থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে।

সূত্র জানায়, ৪ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠী। এ কারণে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ওই দিনের অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়ে একটি চিঠি দেয়া হয় স্বাস্থ্য অধিদফতরে।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ওভারসাইট কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৪ অক্টোবরের পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ১১ অক্টোবর গ্রহণের আপাতত সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাস্থ্য অধিদফতরের একজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, ৪ অক্টোবর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। প্রাথমিকভাবে ১১ অক্টোবর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার হল পাওয়া যাওয়া নিয়ে সমস্যা না হলে ওই দিনই এমবিবিএস ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।

২৭ আগস্ট থেকে অনলাইনে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আবেদনপত্র গ্রহণ। এ পরীক্ষায় প্রায় ৭০ হাজার আবেদন পড়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। এর মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ, ৮২টি মুক্তিযোদ্ধা কোটা এবং ২০টি উপজাতি কোটা রয়েছে।

এ ছাড়া বেসরকারি ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৩১টি। সার্ক ও নন-সার্কভুক্ত দেশসমূহের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১ হাজার ৭৮৩টি।



এ পাতার আরও খবর

বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত ঝুলছে বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা, সিদ্ধান্ত ঝুলছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা
গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি
বিভাগ পরিবর্তনের ইউনিট বহাল চান বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা বিভাগ পরিবর্তনের ইউনিট বহাল চান বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
মার্চে হতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষা মার্চে হতে পারে মেডিকেলের ভর্তি পরীক্ষা
শর্ত সাপেক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগ্রহী বুয়েট শর্ত সাপেক্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগ্রহী বুয়েট
১৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ১৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা
চারুকলার ভর্তি পরীক্ষা তুলে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি: ঢাবি ভিসি চারুকলার ভর্তি পরীক্ষা তুলে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি: ঢাবি ভিসি

আর্কাইভ