শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
বুধবার, ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে হাবিপ্রবিতে ‘নো মাস্ক, নো এন্ট্রি’
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে হাবিপ্রবিতে ‘নো মাস্ক, নো এন্ট্রি’
৬৪৬৩৭ বার পঠিত
বুধবার, ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে হাবিপ্রবিতে ‘নো মাস্ক, নো এন্ট্রি’

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে হাবিপ্রবিতে ‘নো মাস্ক, নো এন্ট্রি’করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোভিড-১৯ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নো মাস্ক, নো এন্ট্রি’ নিশ্চিত করতে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকল ডিন, বিভাগ ও বিভিন্ন শাখা প্রধান ও পরিচালককে বিষয়টি তত্ত্বাবধান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি হিসেবে সরকারি সকল অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহিতাদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতে, হাবিপ্রবির কোভিড-১৯ প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সকল অফিসের সামনে দৃশ্যমান স্থানে ‘মাস্ক পরিধান ব্যতিত প্রবেশ নিষেধ/No Mask, No Entry’ লিখিত ব্যানার-স্টিকার লাগাতে বলা হচ্ছে।

এ বিষয়টি নিশ্চিত করতে সকল অফিস প্রধানকে তত্ত্বাবধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী সতর্ক হওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘এখন দেশে করোনারভাইরাসের সংক্রমণ পরিস্থিতি স্বস্তিদায়ক থাকলেও তা নিয়ে সন্তুষ্ট থাকার কারণ নেই। সবাইকেই সতর্ক থাকতে হবে।’ বিশেষ করে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই কেউ যাতে মাস্ক ছাড়া কোথাও না আসেন সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ