শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
রবিবার, ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » রাবি শিক্ষার্থীরা পাচ্ছেন ‘জি সুইট ফর এডুকেশন’ ইমেইল
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় » রাবি শিক্ষার্থীরা পাচ্ছেন ‘জি সুইট ফর এডুকেশন’ ইমেইল
৬৫০২৩ বার পঠিত
রবিবার, ১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবি শিক্ষার্থীরা পাচ্ছেন ‘জি সুইট ফর এডুকেশন’ ইমেইল

রাবি শিক্ষার্থীরা পাচ্ছেন ‘জি সুইট ফর এডুকেশন’ ইমেইলপ্রযুক্তিগত উন্নয়নের নবযাত্রায় শিক্ষার্থীদের আরও একধাপ এগিয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য ‘জি সুইট ফর এডুকেশন’ গুগল ক্লাউড বেজড ইমেইল সেবার উদ্বোধন করেছে কর্তৃপক্ষ। আজ রবিবার (১ নভেম্বর) বেরা ১১টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ‘জি সুইট ফর এডুকেশন’ ক্লাউড বেজড ইমেইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত কার্য সম্পাদনে আরো একধাপ এগিয়ে নেবে। কেননা এই ইমেইলে সব শিক্ষার্থী ২৪ ঘন্টা সপ্তাহে সাত দিনই তাদের প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারবে।

এছাড়া শিক্ষার্থীরা গবেষণা সংক্রান্ত অথবা অন্যান্য ডকুমেন্টস ও ফর্মসহ সংশ্লিষ্ট আরো ফাইল ইমেইলে নিরাপদে সংরক্ষণ এবং যে কোন ডিভাইস দিয়েই দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করতে পারবে। সেখানে তথ্য হালনাগাদসহ থাকবে কঠোর নিরাপত্তাও। এসময় ইমেইলটি সব শিক্ষার্থীর জন্য বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ জামান ইমেইল পাওয়ার বিষয়ে দিকনির্দেশনা দিয়ে বলেন, জনপ্রিয় এই ইমেইলটি পেতে ওয়েবসাইটে (http//:emailapp.ru.ac.bd) আবেদন করতে হবে। আবেদনটি ২৪ ঘন্টার মধ্যে ভেরিফাই হবে।

তারপর সেই সাইট হতেই ‘এস’ এর সাথে নিজ আইডি নম্বর দিয়ে লগইন করতে হবে। তাহলেই শিক্ষার্থীরা ইমেইলটি পেয়ে যাবে। শিক্ষাজীবন শেষ করেও ছয় মাস এই ইমেইলটি শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক আনন্দ কুমার সাহা, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস
চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে চূড়ান্ত হলো গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী, জেনে নিন কোন ইউনিটের পরীক্ষা কবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে : শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং” ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”

আর্কাইভ