শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা » গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | ভর্তি পরীক্ষা » গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি
১০৮৪৯৮ বার পঠিত
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি

গুচ্ছ ভর্তি পরীক্ষা: আগামীকাল উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসিকরোনাভাইরাসের কারণে সাত মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। ফলে ক্লাস-পরীক্ষাও বন্ধ। অনিশ্চয়তায় রয়েছে ভর্তি পরীক্ষাও। এছাড়া এইচএসসি পরীক্ষায় অটোপাস দেওয়ায় ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতা আরও বেড়েছে। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই এর পক্ষে নিজেদের অবস্থানও জানিয়েছে।

অবশ্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় ইউজিসি জানিয়ে দিয়েছে, ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা ডিনস কমিটি নিজ নিজ পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। এ ব্যাপারটি আরো পরিষ্কার করতে আগামীকাল রবিবার (১৩ ডিসেম্বর) উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছে ইউজিসি।

এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ‘পরীক্ষার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল বা ডিনস কমিটি যে সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে। আর যাঁরা সিদ্ধান্ত নিতে পারছে না, তাঁরা চাচ্ছে ইউজিসি কিছু বলুক। এ জন্য আগামী ১৩ ডিসেম্বর উপাচার্যদের সঙ্গে বৈঠক ডেকেছি। বিশ্ববিদ্যালয়গুলো যদি নিজেদের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে বাস্তবায়ন সহজ।’

জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই ইউজিসির নির্দেশনামতো বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার তারিখ ঘোষণা করতে শুরু করেছে। হল না খুলে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ২৬ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা শুরু করবে।

এদিকে চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের আলোকে এইচএসসির ফল ঘোষণা করা হবে। এরপরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো। তবে এর আগেই গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সাইবার নিরাপত্তায় দক্ষতা বাড়ানোর তাগিদ জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস

আর্কাইভ