কুবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ১১৫ জন পাশ করে। পাসের হার ২৪ শতাংশ। ‘বি’ ইউনিটে পাশ করে ৩ হাজার ১১৮ জন। পাশের হার ১৫.৮১ শতাংশ। এদিকে ‘সি’ ইউনিটে ৯৭৩ জন পাশ করে। পাশের হার ১১ শতাংশ।
আগামী ২৪ ও ২৫ নভেম্বর পাশকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ইউনিট অনুযায়ী সাক্ষাৎকার নেয়া হবে। ২৬ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি।
প্রসঙ্গত, গত ৮ ও ৯ নভেম্বর এই ৩ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন করে ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। ইউনিট ভিত্তিক ফলাফল ও সাক্ষাৎকারসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cou.ac.bd) ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ এ জানা যাবে।







ববি প্রশাসনের উদ্যোগ “আনফেয়ার গ্রেডিং”
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড
বুয়েটে ভর্তির আবেদন শুরু, পরীক্ষা দুই ধাপে
বহির্বিশ্বে বাউবির শিক্ষা কার্যক্রম: জনশক্তির দক্ষতা বৃদ্ধির উদ্যোগ
বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব অর্থায়নে জোর দিতে বললেন শিক্ষা উপমন্ত্রী
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: উপাচার্য
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরেক দফা বাড়ছে, সেপ্টেম্বরে খোলার চিন্তা
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে চুক্তি করল আইইউবিএটি
১ সেপ্টেম্বর থেকে সশরীরে ৭ কলেজের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান বিডিইউ উপাচার্যের 