শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Shikkha Bichitra
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » Default Category | বিদেশে উচ্চশিক্ষা | শিক্ষা » ঢাকায় ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো
প্রথম পাতা » Default Category | বিদেশে উচ্চশিক্ষা | শিক্ষা » ঢাকায় ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো
৯৯৪৮২ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো

ঢাকায় ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক এডুকেশন এক্সপোরাজধানী ঢাকায় ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিক্ষা মেলা। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০১৯ নামে এটি শুরু হবে। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজনে দেশের সর্ববৃহৎ এ এডুকেশন এক্সপোর উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এক্সপোতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনো প্রকার ফি লাগবে না।

উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ৫ম বারের মতো এই এডুকেশন এক্সপোর আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ফ্যাকড-ক্যাব।

ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি জানান, এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ থাকছে মেলায়।

তিনি বলেন, ২০১০ সাল থেকে এডুকেশন এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে আসছে।

মেলার আয়োজক কমিটির সমন্বয়ক ও সানজেন ইন্টারন্যাশনালের সিইও মনিরুল হক বলেন, গত বছর চার হাজারের বেশি আগ্রহী শিক্ষার্থী এক্সপোতে অংশগ্রহণ করেছিলেন। এক্সপোতে আগ্রহী শিক্ষার্থীরা পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং ভর্তির জন্য কী যোগ্যতা প্রয়োজন তা জানতে পারবেন।

মনিরুল হক বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আগ্রহী শিক্ষার্থীরা যাতে সঠিক তথ্য পায় তা নিশ্চিত করা। মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংসহ সার্বিক সেবা নিশ্চিত করার দায়িত্ব নেন তারা। তিনি বলেন, বাংলাদেশের স্বনামধন্য সব এডুকেশন কনসালটেন্ট এজেন্সি থাকছে এই শিক্ষা মেলায়।



আর্কাইভ