রবিবার, ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » দেশজুড়ে | বিশ্ববিদ্যালয় | মেডিকেল কলেজ | শিক্ষা | শিক্ষাঙ্গন » স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজ খুলছে
স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল কলেজ খুলছে

স্বাস্থ্যবিধি মেনে চলাসহ কিছু শর্ত সাপেক্ষে শিগগিরই সারাদেশের সব মেডিকেল কলেজ খুলছে। আগামী ২১ আগস্ট বা কাছাকাছি তারিখ থেকে এমবিবিএস, বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ ও পঞ্চম বর্ষের ক্লাস চালুর পক্ষে মত দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক চিঠির জবাবে জাতীয় পরামর্শক কমিটি এই মতামত দিয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন শনিবার (১৪ আগস্ট) বলেন, ‘দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে দ্রুতই মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে।’
তিনি জানান, মেডিকেল কলেজে যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠবে তাদের ক্লাসের সুযোগ দিতে হবে। এ ছাড়া যারা চতুর্থ বর্ষের বার্ষিক পরীক্ষা দেবে তাদেরও সুযোগ দিতে হবে। নতুবা দেশে চিকিৎসক সংকট দেখা দেবে। সে কারণেই কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে আবেদন জানানো হয়েছিল।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি মেডিকেল কলেজ খোলার বিষয়ে যেসব শর্ত দিয়েছে তা হলো:
ক) ক্লাস শুরুর আগে সব ছাত্র/ছাত্রীদের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ করাতে হবে।
খ) শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
গ) হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে ছাত্র/ছাত্রীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
ঘ) ছাত্র/ছাত্রীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।
ঙ) সংক্রমিত ছাত্র/ছাত্রীদের চিকিৎসা/আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র/ছাত্রীদের ১৪দিন কোয়ারিন্টেনের ব্যবস্থা করতে হবে।
প্রসঙ্গত, দেশে গত বছরের ৮ মার্চে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, যা এখনও চলমান। তবে করোনার সংক্রমণ ঝুঁকির মধ্যে অন্য পাবলিক পরীক্ষা নিতে না পারলেও এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে। এখন মেডিকেল কলেজও খুলছে শিগগির।






ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক উদ্যোগ ও পাইলট প্রকল্প গ্রহণের আহ্বান বিজ্ঞানমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস সরকারের
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
কলেজে নতুন ভর্তি শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের বৃত্তি, আবেদন ২১ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
মানসিক স্বাস্থ্যসেবার বিস্তারে তৃণমূল পর্যায়ে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ শিক্ষায় প্রযুক্তি ও এআই জ্ঞান অপরিহার্য: অর্থমন্ত্রী
অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ার তাগিদ ববি হাজ্জাজের
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে 