যুক্তরাষ্ট্রেও ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন পেল
ফাইজারের করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এ ভ্যাকসিনটি ব্যবহারের অনুমতি দিতে সংস্থাটির ওপর ক্রমাগত চাপ দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রথম ভ্যাকসিন প্রদানের কার্যক্রম সম্মন্ন করা হবে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত দুই লাখ ৯২ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার সম্প্রতি বলেন, তার বিভাগ ফাইজারের সঙ্গে কাজ করছে বিপুল সংখ্যক ভ্যাকসিন নেয়ার জন্য। আগামী সোম অথবা মঙ্গলবার এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
ফাইজারের টিকা ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন এবং সৌদি আরবে অনুুমোদন দেওয়া হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। বিশ্বের যেকোন দেশের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।







ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের আধিপত্য, কমেছে আয়
কারিগরি শিক্ষা ও চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কর্মসূচিতে নতুন চাপ, ওপিটিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব
নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে পূর্ণ অর্থায়নের বৃত্তি, আবেদন শেষ ১ ফেব্রুয়ারি
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
কার্ডে বৈদেশিক মুদ্রার খরচ বেড়েছে
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
৪৮ দেশের শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে: সেভ দ্য চিলড্রেন
স্কুলে ফিরল ফ্রান্সের শিক্ষার্থীরা 