বুধবার, ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | সংগঠন সংবাদ » কুয়েট এর ভাইস-চ্যান্সেলরের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য স্বাক্ষাত
কুয়েট এর ভাইস-চ্যান্সেলরের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য স্বাক্ষাত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন খুলনা মেট্রোপালটন পুলিশ (কেএমপি) কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা।
১১ নভেম্বর বুধবার দুপুর ০১ টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে সৌজন্য স্বাক্ষাতকালীন সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অপারেশন) সরদার রকিবুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী কমিশনার (স্টাফ অফিসার) মোঃ হাফিজুর রহমান ও সিনিয়র সহকারী কমিশনার (দৌলতপুর জোন) এস এম বায়জীদ ইবনে আকবর।
ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সাথে কেএমপি কমিশনার এর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং কেএমপি কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা একে অপরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং স্বারক ক্রেস্ট প্রদান করেন ।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 