সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » চাকরির সংবাদ | প্রাথমিক » ৬৯ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার খসড়া গ্রেডেশন প্রকাশ
৬৯ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার খসড়া গ্রেডেশন প্রকাশ

৬৯ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার খসড়া গ্রেডেশন তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত তালিকার ওপর কারও কোনো আপত্তি থাকলে কাগজপত্র প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর (scy@mopme.gov.bd) ঠিকানায় আবেদন করতে হবে। অন্যথায় ৩০ দিন পর গ্রেডেশন তালিকা চূড়ান্ত করতে কার্যক্রম গ্রহণ করা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক, উপপরিচালক এমন অসংখ্য পদ খালি থাকায় ডিপিইদের (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) গ্রেডেশন দেওয়া হচ্ছে। এর ফলে এসব শিক্ষা কর্মকর্তা বিভিন্ন দপ্তরে সহকারী পরিচালক ও উপপরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।
গ্রেডেশন তালিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন:






৫১তম বিশেষ বিসিএসে আবেদন শুরু আজ, নেওয়া হবে ৫ হাজার চিকিৎসক
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
পরিবেশ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে ১১২ পদে নিয়োগ, আবেদন শেষ ২৯ সেপ্টেম্বর
ব্র্যাকে চুক্তিভিত্তিক নিয়োগ, ছুটি সপ্তাহে দুই দিন
বিমান বাহিনীতে ৩ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ সেপ্টেম্বর
মীনা বাজারে অফিসার নিয়োগ, অনলাইনে আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর
বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি 