শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা ব্যবস্থার দুর্বলতা কাটাতে চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা ব্যবস্থার দুর্বলতা কাটাতে চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
৬৫৮ বার পঠিত
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা ব্যবস্থার দুর্বলতা কাটাতে চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

---

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অনেক অব্যবস্থাপনা ও জটিলতা আছে। এটা কাটিয়ে উঠতে হবে। কোথাও কোথাও হয়তো দুর্বলতাও রয়েছে, সে সুযোগও অনেকে নেয়। এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সোমবার ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’ আয়োজিত ভার্চুয়াল শোকসভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যখন তৈরি হয়েছিল তখন দেশে মাত্র ছয়টি বিশ্ববিদ্যালয় ছিল। এখন দেড়শটিরও বেশি বিশ্ববিদ্যালয়। কাজেই আগামী দিনের জন্য সক্ষম একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রয়োজন। সে কারণে আইন পরিবর্তন ও সংশোধন করাসহ যেখানে যা কিছু করা প্রয়োজন আমরা করছি।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে সরকারের সহযোগী। এ কাজে তাদের বিরাট ভূমিকা রয়েছে। সরকার তাদের ষোলো আনা সহযোগিতা করবে। আর কোথাও নেতিবাচক কিছু থাকলে সেগুলো চিহ্নিত করে দূর করতেই হবে। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পাল্টে ফেলতে চেয়েছিলেন। ড. কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের রূপরেখা অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের সহযোগিতা করা প্রয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয় যাতে সমস্যায় না পড়ে সে বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষা গবেষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সরকার সহায়তা দেবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক বেনজীর আহমেদ ও সমিতির কার্যকরী সদস্য নুরুল ফজল বুলবুল।



এ পাতার আরও খবর

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের তালিকা জমা আজ
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ

আর্কাইভ