বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » » নিজের গুলি দিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের
নিজের গুলি দিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের
নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। আজ ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম আবদুল কুদ্দুস (৩১)। তিনি নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন এবং তার পদবি ছিল নায়েক। মৃত্যুর আগে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।
ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পোস্টটি দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতেই আত্মহত্যা করেন।
এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।






চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, ব্যবহার করা যাবে মোবাইলে
একাধিক পদে জনবল নেবে ধান গবেষণা ইনস্টিটিউট
তরুণরাই আগামীর স্মার্ট বিদ্যুৎ ও জ্বালানি খাত গড়বে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আবারও বন্ধ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
কৃষিকাজের সূচনা হয়েছিল কতদিন আগে?
২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু জুনের দ্বিতীয় সপ্তাহে
র্যাপিড পাস: সমস্ত পরিবহনের জন্য একটি কার্ড
শিক্ষা ব্যবস্থায় বিশ্ব র্যাং কিং সম্পর্কে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতে বাজেট বাড়াতে চাই:পরিকল্পনা মন্ত্রী
পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের এমপিওভুক্তি : সেই আদেশ শিক্ষা কর্মকর্তাদের পাঠালো অধিদপ্তর 