শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » শিক্ষা | শিক্ষাঙ্গন » শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার পর যেসব শর্ত পালন করতে হবে
প্রথম পাতা » শিক্ষা | শিক্ষাঙ্গন » শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার পর যেসব শর্ত পালন করতে হবে
৬৭৭ বার পঠিত
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার পর যেসব শর্ত পালন করতে হবে

---

বাংলাদেশে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সব স্কুল কলেজ আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শিক্ষা কার্যক্রম আবার শুরু করতে যাচ্ছে, তবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত।

আবার খোলার পর এসব শর্ত ঠিক মতো পালিত হচ্ছে কিনা বা স্কুল খোলার পর করোনা সংক্রমণ পরিস্থিতি কেমন হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ।

“আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো এবং প্রতিটি স্কুলের ওপর প্রতি সপ্তাহে রিপোর্ট দেয়া হবে। যেখানে পর্যাপ্ত শ্রেণি কক্ষ নেই সেখানে বিকল্প দিনে ক্লাস হবে,” মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক উইং এর পরিচালক মোঃ বেলাল হোসাইন বিবিসি বাংলাকে বলেছেন।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড: সৈয়দ মোঃ গোলাম ফারুক বলেছেন তিনটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে - তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ব্যবস্থা করা, প্রবেশের পর স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। “মোটা দাগে এগুলো অবশ্য করণীয়। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী বিষয়গুলো বলব আমরা। স্কুলগুলো ইতোমধ্যেই এগুলো জানে এবং তারা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে,” একটি সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন রোববার এ সংক্রান্ত একটি বৈঠক হবে মন্ত্রণালয়ে এবং সেখানেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় চূড়ান্ত করা হবে।



এ পাতার আরও খবর

আইএইচটি-ম্যাটসে ভর্তির আবেদন শুরু ২৭ অক্টোবর, পরীক্ষা ১৩ নভেম্বর আইএইচটি-ম্যাটসে ভর্তির আবেদন শুরু ২৭ অক্টোবর, পরীক্ষা ১৩ নভেম্বর
২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সিদ্ধান্ত ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সিদ্ধান্ত
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়ার দাবি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে ২৫-২৯ অক্টোবর
নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত নবম অঞ্চলে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, অংশ নিতে নিবন্ধন চলবে ২০ অক্টোবর পর্যন্ত
শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল অফিস আদেশ, সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান
তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে তদন্ত শেষ, তবু ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন নেই ডিআইএতে
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ বিরতি, কলেজে টানা ছুটি ১৬ দিন পর্যন্ত
পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী পাঠ্যবইয়ের মানে আপস নয়, নিম্নমানের বই সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়

আর্কাইভ