শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ‘বুলবুলের’ কারণে স্থগিত করা হয়েছে ১১ তারিখের পরীক্ষাও
প্রথম পাতা » মাধ্যমিক বিদ্যালয় | শিক্ষা | শিক্ষাঙ্গন » ‘বুলবুলের’ কারণে স্থগিত করা হয়েছে ১১ তারিখের পরীক্ষাও
১২৮৩৯৮ বার পঠিত
শনিবার, ৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বুলবুলের’ কারণে স্থগিত করা হয়েছে ১১ তারিখের পরীক্ষাও

‘বুলবুলের’ কারণে ১১ তারিখের পরীক্ষাও পেছালঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে ১১ নভেম্বর সোমবারের অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ৯ তারিখ অর্থাৎ আজকের পরীক্ষা স্থগিত করেছিল মন্ত্রণালয়।

স্থগিত হওয়া আজকের (৯ নভেম্বর) (জেএসসি) জুনিয়র স্কুল সাটিফিকেট গণিত পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর এবং (জেডিসি) জুনিয়র দাখিল সাটিফিকেট পরীক্ষাটি ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অপর দিকে (জেএসসি) জুনিয়র স্কুল সাটিফিকেট ১১ নভেম্বরের বিজ্ঞান পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর এবং (জেডিসি) জুনিয়র দাখিল সাটিফিকেট ১১ তারিখের পরীক্ষাটি ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।



আর্কাইভ