শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

Shikkha Bichitra
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ব্যাংক ও বীমা | ব্যাবসা-বাণিজ্য » খেলাপি ঋণের চাপেও নিয়ন্ত্রণে ১৩ ব্যাংক, হার ৫ শতাংশের নিচে
প্রথম পাতা » ব্যাংক ও বীমা | ব্যাবসা-বাণিজ্য » খেলাপি ঋণের চাপেও নিয়ন্ত্রণে ১৩ ব্যাংক, হার ৫ শতাংশের নিচে
৫৯ বার পঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেলাপি ঋণের চাপেও নিয়ন্ত্রণে ১৩ ব্যাংক, হার ৫ শতাংশের নিচে

---

 

দেশের ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকা, অর্থাৎ ৩৩ শতাংশই এখন খেলাপি হয়ে পড়েছে। গত জুন শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ব্যতিক্রম হিসেবে রয়েছে ১৩টি বেসরকারি ব্যাংক। এসব ব্যাংকের প্রতিটিতেই খেলাপি ঋণের হার ৫ শতাংশের নিচে।

ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য, ঋণ অনুমোদনে নিয়মতান্ত্রিক ও স্বাধীন প্রক্রিয়া অনুসরণ, গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই এবং বড় করপোরেট ঋণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) ও ভোক্তা ঋণে গুরুত্ব দেওয়ার কারণেই খেলাপি ঋণ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গত জুনের সর্বশেষ তথ্য বলছে, ৫ শতাংশের কম খেলাপি ঋণ রয়েছে এমন ১৩টি ব্যাংকের সব কটিই বেসরকারি খাতের। তালিকায় নতুন প্রজন্মের ব্যাংকের পাশাপাশি রয়েছে প্রথম প্রজন্মের ব্যাংকও। ব্যাংকগুলো হলো কমিউনিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটিজেনস ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ও সীমান্ত ব্যাংক।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস ইন্ডিকেটরস এবং বিশ্বব্যাংকের খেলাপি ঋণ সূচক অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ। ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমন পরিস্থিতির মধ্যেও কয়েকটি ব্যাংক করপোরেট সুশাসনের ভালো চর্চা বজায় রেখেছে। এর প্রভাব পড়েছে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি ও মুনাফায়। একই সঙ্গে আর্থিক বিভিন্ন সূচকে এগিয়ে থাকা এসব ব্যাংকের আমানতও অন্যান্য ব্যাংকের তুলনায় বেশি হারে বাড়ছে। বিপরীতে খেলাপি ঋণের হার রয়েছে তুলনামূলকভাবে কম।

নতুন প্রজন্মের ব্যাংকের পাশাপাশি তালিকায় রয়েছে প্রথম প্রজন্মের ব্যাংকও। এগুলো হলো কমিউনিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটিজেনস ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ও সীমান্ত ব্যাংক।

যে ১৩ ব্যাংকে খেলাপি ঋণ সবচেয়ে কম

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শতকরা হারে সবচেয়ে কম খেলাপি ঋণ রয়েছে কমিউনিটি ব্যাংকে। নতুন প্রজন্মের এই ব্যাংকটির মোট ঋণ বিতরণের পরিমাণও তুলনামূলকভাবে কম। গত জুন শেষে ব্যাংকটির বিতরণ করা মোট ১ হাজার ৬৩৩ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ছিল ৫ কোটি টাকা। ফলে ব্যাংকটির খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশে।

কম খেলাপি ঋণের হারের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। গত জুন নাগাদ ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ৭৫ হাজার ৬২১ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৫৪৮ কোটি টাকা ছিল খেলাপি ঋণ। ফলে ব্যাংকটির খেলাপি ঋণের হার দাঁড়ায় ২ দশমিক শূন্য ৫ শতাংশে। বর্তমানে দেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে শীর্ষ মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানগুলোর একটি ব্র্যাক ব্যাংক। সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বসের তৈরি বিশ্বের সেরা পারফর্মিং ৫০০ ব্যাংকের তালিকাতেও স্থান পেয়েছে ব্যাংকটি।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ঋণঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণ অনুমোদনের ক্ষেত্রে সুশাসন এবং যথাযথ ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের ঋণের গুণগত মান ধরে রাখার মূল ভিত্তি এটিই। কোনো অনৈতিক চাপ ছাড়াই সম্পূর্ণ নিরপেক্ষভাবে গ্রাহকের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করে ঋণ দেওয়া হয়েছে। এ কারণেই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।’