বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিশ্ববিদ্যালয় | মেলা | শিক্ষা » জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান
![]()
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে এ মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন করা যাবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গবেষণা এবং সৃজনশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। অধিভুক্ত কলেজের আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী মডেল বা প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রতিযোগিতায় উপস্থাপিত প্রকল্প অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব ও মৌলিক হতে হবে। আগে উপস্থাপিত কোনো প্রকল্প এ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সেরা উদ্ভাবন ও প্রকল্পের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার, বিশেষ সম্মাননা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি প্রথম পাঁচজন বিজয়ীর জন্য থাকবে স্টার্টআপে আকর্ষণীয় আর্থিক সহায়তা।
রেজিস্ট্রেশনের জন্য https://www.zrf.info/registration লিংকে প্রবেশ করতে হবে। সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজকদের নির্দেশনা এবং নির্ধারিত নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।






শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশে চালুর সুযোগ তৈরির উদ্যোগ
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং: শীর্ষ ১০০০-এ নেই ঢাবি-বুয়েট, স্থান পেয়েছে ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়
৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি, ফেলোশিপে মাসে সর্বোচ্চ ২০ হাজার টাকা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থী বেড়েছে পাঁচ গুণ
দায়িত্বের এক বছরের কার্যক্রম তুলে ধরলেন ডাকসু নেতারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, প্রকাশিত হলো আসন বিন্যাস 