Shikkha Bichitra

ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বিদেশযাত্রার খরচে নতুন চাপ
বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে থেকেই উচ্চ অভিবাসন ব্যয়ের চাপের মধ্যে থাকা কর্মীদের বিদেশে যেতে এখন এ খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।<o:p></o:p>

নতুন নির্ধারিত ফি আগের তুলনায় ৫৭ দশমিক ১ শতাংশ বেশি।<o:p></o:p>

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল্যাণ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাইফুজ্জামান স্বাক্ষরিত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংশোধিত এ ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।<o:p></o:p>

বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে বাংলাদেশি কর্মীদের ৪ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। এর মধ্যে কল্যাণ ফি ২ হাজার টাকা বাড়ায় বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় আরও বাড়বে।<o:p></o:p>

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনার ব্যয় বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রবাসী কর্মীদের কল্যাণমূলক সেবার পরিধি বাড়ানো ও এসব কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত করতে ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।<o:p></o:p>

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাংলাদেশি অভিবাসী কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক সেবা দিয়ে থাকে।<o:p></o:p>

<o:p> </o:p>

বগুড়ায় ‘বিনিয়োগকারী রোড শো ২০২৬’, শিল্পায়নের সম্ভাবনা তুলে ধরল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল
কৃষিনির্ভর উত্তরাঞ্চলের অর্থনীতিকে শিল্পভিত্তিক করে তুলতে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। পিছিয়ে থাকা এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক শিল্প অবকাঠামো গড়ে তোলা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড (এসইজেডএল) আয়োজন করে ‘বগুড়া বিনিয়োগকারী রোড শো ২০২৬’। সম্প্রতি বগুড়ার একটি রিসোর্টে এ রোড শো অনুষ্ঠিত হয়।<o:p></o:p>

জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উত্তরাঞ্চলের প্রায় ৭৫ জন বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, শিল্পপতি ও উচ্চপদস্থ কর্মকর্তা অংশ নেন। আয়োজকদের ভাষ্য, দেশের বৃহত্তম বেসরকারি সবুজ অর্থনৈতিক অঞ্চলে বিশ্বমানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনের জন্য যে অবকাঠামো তৈরি করা হয়েছে, তা উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টির সুযোগ তৈরি করেছে।<o:p></o:p>

অনুষ্ঠানে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে একটি উপস্থাপনা দেন প্রধান প্রশাসনিক ও মানবসম্পদ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শরিফুল ইসলাম। তিনি জানান, যমুনা সেতুর ঠিক পশ্চিম পারে এক হাজার ৪১ একরেরও বেশি জমির ওপর গড়ে উঠছে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। চার শতাধিক নির্ধারিত প্লট নিয়ে গঠিত এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ, শতভাগ মিঠাপানি সরবরাহ এবং উন্নত যোগাযোগ অবকাঠামোর সুবিধা নিশ্চিত করা হচ্ছে।<o:p></o:p>

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুর বহুমুখী পরিবহন সুবিধা কাজে লাগিয়ে নৌ, সড়ক ও রেলপথের মাধ্যমে আন্তর্জাতিক বন্দরগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। এর ফলে রপ্তানিমুখী শিল্পের ‘লিড টাইম’ বা পণ্য পরিবহনে প্রয়োজনীয় সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পরিবেশবান্ধব শিল্প উৎপাদন নিশ্চিত করতে এখানে বিশ্বমানের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) এবং সোলার বিদ্যুৎ পার্কের ব্যবস্থাও রাখা হয়েছে।<o:p></o:p>

প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশাহ বলেন, উত্তরবঙ্গের ব্যবসায়ীরা সবসময়ই দূরদর্শী এবং বিনিয়োগে আগ্রহী। সিরাজগঞ্জের এ বেসরকারি উদ্যোগ কার্যকরভাবে চালু হলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের চিত্রেও পরিবর্তন আসবে। এ সুযোগ কাজে লাগাতে তিনি স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।<o:p></o:p>

বিশেষ অতিথি বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, উত্তরাঞ্চলের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের উদ্যোগ প্রশংসনীয়। এখানকার বিশেষ যোগাযোগ সুবিধার কারণে স্থানীয় উদ্যোক্তারা তুলনামূলক সহজে তাদের শিল্পকারখানার পরিধি বাড়াতে পারবেন।<o:p></o:p>

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দেশের ভারসাম্যপূর্ণ শিল্পায়ন ও আঞ্চলিক পর্যায়ে বিনিয়োগ বাড়াতে রোড শোর মতো সরাসরি যোগাযোগের উদ্যোগ গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলকে শুধু কৃষিনির্ভর অঞ্চল হিসেবে সীমাবদ্ধ না রেখে সিরাজগঞ্জের এই অর্থনৈতিক অঞ্চলকে শিল্পভিত্তিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব।<o:p></o:p>

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তাইয়েব জাকির এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল। বক্তারা বলেন, আন্তর্জাতিক কমপ্লায়েন্স মানদণ্ড অনুসরণকারী আধুনিক অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে।<o:p></o:p>

আয়োজনের শেষ পর্যায়ে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলোচনা ও মতবিনিময়ের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নতুন বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিরাজগঞ্জ ইজেডকে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি পরিবেশবান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হয়েছে।<o:p></o:p>

রোড শোতে অংশ নেওয়া স্থানীয় উদ্যোক্তাদের অনেকেই প্লট বরাদ্দ এবং সম্ভাব্য অবকাঠামোগত সুবিধা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ রোড শোর মাধ্যমে উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ ও বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হয়েছে। এর ধারাবাহিকতায় অদূর ভবিষ্যতে এ অঞ্চলে নতুন শিল্পায়নের গতি সৃষ্টি হবে বলে আশা করছেন তারা।<o:p></o:p>

<o:p> </o:p>

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়নে আসছে আইপিডিসি
শেয়ারবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবার ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসায় প্রবেশের উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।<o:p></o:p>

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স।<o:p></o:p>

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ গঠনের মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তবে ব্যবসাটি চালুর আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।<o:p></o:p>

শর্ত পূরণের অংশ হিসেবে আইপিডিসির স্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। পাশাপাশি গঠন করা হবে একটি স্বাধীন শরিয়া সুপারভাইজরি কমিটি এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ। ইসলামি অর্থায়নের জন্য ব্যবহৃত তহবিলও আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং চালু করতে হবে পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা।<o:p></o:p>

এ ছাড়া শরিয়াহভিত্তিক অর্থায়ন পরিচালনার জন্য নির্ধারিত নীতিমালা ও কার্যপদ্ধতির নির্দেশিকাও বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।<o:p></o:p>

আইপিডিসি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্তগুলো পূরণ করার পর ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরুর জন্য চূড়ান্ত অনুমোদনের আবেদন করবে তারা। ফলে নীতিগত অনুমোদন পেলেও এখনই এ কার্যক্রম শুরু করতে পারছে না প্রতিষ্ঠানটি।<o:p></o:p>

নতুন উদ্যোগের ফলে প্রচলিত অর্থায়ন ব্যবসার পাশাপাশি ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন সেবা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে আইপিডিসির জন্য।<o:p></o:p>

<o:p> </o:p>

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ, শুরু ডিসেম্বরের মধ্যে
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশ ও বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।<o:p></o:p>

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উন্মোচন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।<o:p></o:p>

ড. মামুন বলেন, বিশ্ব এখন ক্রমেই একে অপরের সঙ্গে আরও বেশি সংযুক্ত হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে একটি অতিরিক্ত ভাষায় দক্ষতা শিক্ষার্থীদের একদিকে যেমন অ্যাকাডেমিক ও পেশাগত সম্ভাবনা বাড়াতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক যোগাযোগেও তাদের সক্ষমতা বৃদ্ধি করবে।<o:p></o:p>

তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ম্যান্ডারিন (চীনা), জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবিসহ তৃতীয় ভাষা শিক্ষার বিস্তারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করাই এর প্রধান উদ্দেশ্য। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে ইউজিসি।<o:p></o:p>

বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, দেশের সব বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে এ কার্যক্রমের আওতায় এনে কেন্দ্রগুলো স্থাপন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলো এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করবে। পাশাপাশি কার্যক্রম পরিচালনায় বিদেশি ও স্থানীয় ভাষা বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ প্রয়োজন হবে। এ জন্য সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ইউজিসি। বিশেষ করে ম্যান্ডারিনকে অগ্রাধিকারপ্রাপ্ত ভাষা হিসেবে বিবেচনা করায় চীনের দূতাবাসের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।<o:p></o:p>

ভাষা শিক্ষার সঙ্গে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের যোগসূত্র তুলে ধরে ইউজিসির সদস্য মামুন বলেন, ম্যান্ডারিনসহ তৃতীয় ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ অ্যাকাডেমিক কর্মসূচি, গবেষণা ফেলোশিপ, সামার স্কুল, অ্যাকাডেমিক সম্মেলন এবং শিক্ষক-গবেষক বিনিময়ের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে যৌথ ডিগ্রি ও দ্বৈত ডিগ্রি চালুর বিষয়েও ইউজিসি কাজ করছে। চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ ধরনের সহযোগিতা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।<o:p></o:p>

কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্য, উৎপাদন, অবকাঠামো, প্রযুক্তি, লজিস্টিকস, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিস্তৃত। নিজ নিজ বিষয়ে দক্ষতার পাশাপাশি ভাষা ও আন্তঃসাংস্কৃতিক জ্ঞান থাকলে স্নাতকদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে কাজের সুযোগ বাড়তে পারে। এ কারণে তৃতীয় ভাষা শিক্ষাকে কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির বৃহত্তর কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।<o:p></o:p>

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিসি ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।<o:p></o:p>

<o:p> </o:p>

জাবির উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক মো. নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নূরুল ইসলাম। নিয়োগের পর আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।<o:p></o:p>

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।<o:p></o:p>

বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক নূরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।<o:p></o:p>

প্রজ্ঞাপনে উল্লেখ করা নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে—পর্যন্ত তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।<o:p></o:p>

নিয়োগপ্রাপ্ত অধ্যাপক বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী উপাচার্য পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।<o:p></o:p>

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।<o:p></o:p>

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।<o:p></o:p>

পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট রিসার্চ কনসোর্টিয়ামে পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। এ ছাড়া অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইনস্টিটিউট ও থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস), রিমোট সেন্সিং (আরএস) এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণ (ইআইএ) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন।<o:p></o:p>

শিক্ষকতা জীবনে তিনি রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অনারারি শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার অর্ধশতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।<o:p></o:p>

<o:p> </o:p>

অ্যাপ স্টোরের শীর্ষে মেটার নতুন এআই এজেন্ট ‘মিউজ’
বাজারে উন্মোচনের পর দুই সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে অ্যাপ স্টোরের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে মেটার নতুন পার্সোনাল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট টুল ‘মিউজ’। অল্প সময়ের মধ্যেই অ্যাপটি প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।<o:p></o:p>

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ‘মিউজ’ বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপল আইওএস অ্যাপ স্টোরের ফ্রি স্মার্টফোন ক্যাটেগরিতে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, পলিমাকেট ও কাশির মতো জনপ্রিয় পরিষেবাগুলোকে ছাড়িয়ে প্রথম অবস্থানে রয়েছে।<o:p></o:p>

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের ক্লড, স্পেসএক্সএআইয়ের গ্রক এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিজস্ব ‘মেটা এআই’ অ্যাপের চেয়েও এগিয়ে রয়েছে মিউজ।<o:p></o:p>

অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর বাজারে আসার পর প্রথম পাঁচ দিনের মধ্যেই মিউজ প্রায় ৭ লাখ ৩০ হাজার বার ডাউনলোড হয়েছে।<o:p></o:p>

শুক্রবার আইওএসের ফ্রি অ্যাপের তালিকায় চ্যাটজিপিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে অ্যাপটি। বাজার গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য বলছে, সোমবার পর্যন্ত মিউজের মোট ডাউনলোডের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে।<o:p></o:p>

সেন্সর টাওয়ার জানিয়েছে, বাজারে আসার পর প্রথম ১৩ দিনের হিসাবে ক্লাউড ও গ্রকের তুলনায় মিউজ বেশি ডাউনলোড পেয়েছে। একই সময়ে ক্লাউডের ডাউনলোড ছিল ৪ লাখ এবং গ্রকের ২ লাখ। তবে একই সময়ে চ্যাটজিপিটির ডাউনলোড ছিল ৩১ লাখ।<o:p></o:p>

এসব অ্যাপের প্ল্যাটফর্ম রিলিজ অ্যাপল ও গুগল প্লে স্টোরে ধাপে ধাপে হয়েছে। ফলে সব অ্যাপের মোট ডাউনলোড সংখ্যার ওপর এ বিষয়টির প্রভাব পড়েছে।<o:p></o:p>

সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে মিউজ যথাক্রমে প্রায় ১৫ লাখ ও ১১ লাখ বার ডাউনলোড হয়েছে।<o:p></o:p>

ইলেকট্রনিক ফর্ম পূরণ কিংবা ইমেইল ইনবক্স সাজানোর মতো ওয়েবভিত্তিক বিভিন্ন কাজ ব্যবহারকারীর হয়ে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে এমন একটি সুপারচার্জড ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বা ব্যক্তিগত এআই এজেন্ট হিসেবে মিউজকে বাজারে এনেছে মেটা।<o:p></o:p>

মেটার নিজস্ব ‘মিউজ স্পার্ক’ এআই মডেল পরিবারের ভিত্তিতে তৈরি এই অ্যাপকে সিইও মার্ক জাকারবার্গের এআই এজেন্ট বাজারে প্রবেশের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।<o:p></o:p>

চলতি বছরের শুরুতে ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ফ্রি-টু-ইউজ ‘ওপেনক্ল ক্লড’ টুলটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর মেটাও এ খাতে জোরালোভাবে কাজ শুরু করেছে।<o:p></o:p>

সোমবার সিএনবিসির ‘স্কোয়াক অন দ্য স্ট্রিট’ অনুষ্ঠানে ‘বার্নস্টাইন’-এর বিশ্লেষক স্টেসি রাসগন বলেন, “আমার মনে হয়, এতদিন পর্যন্ত এআই এজেন্টগুলোর ব্যবহার মানুষের নাগালে ছিল না। তবে এখন মেটার মিউজ ও অন্যান্য এজেন্ট বাজারে আসায় এগুলো বড় পরিসরে মানুষের ব্যবহারের সম্ভাবনা তৈরি করেছে।”<o:p></o:p>

মিউজকে ঘিরে সাফল্যের প্রভাব পড়েছে মেটার শেয়ারবাজারের অবস্থানেও।<o:p></o:p>

সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ১১ শতাংশের বেশি বেড়েছে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ‘ওয়েলস ফার্গো’ কোম্পানিটির শেয়ারের দাম লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৯৬ ডলারে পৌঁছেছে।<o:p></o:p>

ব্যবহারকারীরা মিউজ অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারলেও ব্যবহারের পরিধি অনুযায়ী প্রতি মাসে ২০ ডলার বা ১০০ ডলারের সাবস্ক্রিপশন প্যাকেজও দিচ্ছে মেটা।<o:p></o:p>

কোম্পানিটির মূল অনলাইন বিজ্ঞাপন ব্যবসার বাইরে এআই এজেন্টের মাধ্যমে বিকল্প আয়ের পথ তৈরি করাও মেটার বড় কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।<o:p></o:p>

তবে মেটার মিউজ অ্যাপের যাত্রা শুরু হয়েছে এমন এক সময়ে, যখন গত কয়েক সপ্তাহ ধরে এআই নিরাপত্তা ও সাইবার সিকিউরিটি ঝুঁকি নিয়ে প্রযুক্তি অঙ্গনে নানা উদ্বেগ তৈরি হয়েছে।<o:p></o:p>

এর পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের কারণে শিশু ও টিনএজারদের ক্ষতির মিথ্যা দাবির অভিযোগে বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোটের করা মামলায় সম্প্রতি প্রায় ১৭ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মেটা।<o:p></o:p>

ওপেনএআইয়ের সোরা কিংবা মেটার নিজস্ব ‘ভাইবস’ এআই ভিডিও টুলের মতো অন্য এআই পরিষেবাগুলো বাজারে আসার পর শুরুতে ব্যাপক সাড়া ফেললেও পরবর্তী সময়ে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি।<o:p></o:p>

মিউজের এই সাফল্য দীর্ঘমেয়াদে বজায় থাকবে কি না, তা নিয়েও এখনো সংশয় রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসার পর মেটার নিজস্ব এআই অ্যাপের ডাউনলোড বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছিল ভাইবস টুলটি।<o:p></o:p>

ব্যক্তিগত তথ্যনির্ভর ‘মিউজ’ অ্যাপটি দীর্ঘমেয়াদে মেটাকে কোনো আইনি বা নৈতিক ঝুঁকির মুখে ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে বিশ্লেষক রাসগন বলেন, “তারা নিরাপত্তার বিষয়টি হয়ত গুরুত্ব দেয় তবে প্রাইভেসির প্রতি তারা কতটা যত্নশীল তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।”<o:p></o:p>

এদিকে এআই এজেন্টগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও। ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তাদের শপিং সাইটে মিউজ অ্যাপের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।<o:p></o:p>

অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়েছে, মিউজ তাদের স্টোরে প্রবেশ করবে—এমন কোনো আগাম সতর্কতা তাদের দেওয়া হয়নি। এ বিষয়ে আরও কয়েকটি উদ্বেগের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।<o:p></o:p>

অ্যামাজনের ভাষ্য, এআই এজেন্টটি শপিং এক্সপেরিয়েন্সের সঙ্গে যুক্ত পারসোনালাইজেশন ও অন্যান্য ফিচারগুলো এড়িয়ে যায়।<o:p></o:p>

এ ছাড়া মিউজ ব্যবহারকারীদের ক্রেডেনশিয়াল বা পাসওয়ার্ড সংগ্রহ করে সংরক্ষণ করছে এবং অ্যাকাউন্টের তথ্যও সংগ্রহ করছে বলে অভিযোগ করেছে কোম্পানিটি।<o:p></o:p>

এক বিবৃতিতে অ্যামাজনের এক মুখপাত্র বলেন, “আমরা মনে করি, বিষয়টি স্পষ্ট যে, যেসব থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন অন্য ব্যবসার পক্ষে গ্রাহকদের হয়ে কেনাকাটা সম্পন্ন করার প্রস্তাব দেয় তাদের উচিত স্বচ্ছতা ধরে রাখা ও কোনো প্ল্যাটফর্ম এ প্রক্রিয়ায় অংশ নিতে চায় কি না সেই সিদ্ধান্তকে সম্মান জানানো।”<o:p></o:p>

অ্যামাজনের এই পদক্ষেপের খবরটি প্রথম প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক সাইট গিকওয়্যার। তবে অ্যামাজনের বিপরীত অবস্থানের মধ্যেই মেটার সঙ্গে কাজ করছে স্পটিফাই।<o:p></o:p>

সোমবার এক ঘোষণায় প্লাটফর্মটির সিইও টোবিয়াসের লুৎকে জানান, তাদের অনলাইন স্টোরগুলোতে এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটার সুবিধা চালুর জন্য মিউজের সঙ্গে অংশীদারত্ব করেছে স্পটিফাই।<o:p></o:p>

<o:p> </o:p>

ঢাকায় কার্যালয় খোলার বিষয়ে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ঢাকায় একটি কার্যালয় স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসার এবং সাইবার নিরাপত্তা ইস্যুতে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।<o:p></o:p>

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।<o:p></o:p>

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউ ইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।<o:p></o:p>

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। সেখানে ঢাকায় অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে আগ্রহের কথা জানায়। বৈঠকে বাংলাদেশে ফেসবুকের বড় ব্যবহারকারীভিত্তির বিষয়টিও উঠে আসে।<o:p></o:p>

তিনি বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও মেটার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের বিস্তারে সহযোগিতা করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মেটা।<o:p></o:p>

বৈঠকে ডিজিটাল হয়রানির বিষয়টিও আলোচনায় আসে জানিয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতার আলোকে এ ধরনের হয়রানি কমাতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী মেটা।<o:p></o:p>

তিনি আরও বলেন, সরকারের প্রথম বাজেটে ই-কমার্স ও প্রযুক্তি খাতকে দেওয়া গুরুত্বের বিষয়টিও মেটার সঙ্গে আলোচিত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের সংশ্লিষ্ট টিমগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহ দেখিয়েছে। তবে ঢাকায় কবে এবং কীভাবে অফিস চালু করবে, সে বিষয়ে তারা পর্যালোচনা করবে।<o:p></o:p>

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে। তবে মক্কা প্যাক্ট নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।<o:p></o:p>

তিনি বলেন, বৈঠকটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।<o:p></o:p>

এলডিসি উত্তরণ প্রসঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে হুমায়ুন কবির বলেন, কোভিড-পরবর্তী পরিস্থিতি, গত ১৫ বছরের গণতান্ত্রিক ঘাটতি, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা এবং বিশেষ করে জ্বালানি সংকটের বিষয়গুলো বাংলাদেশের এলডিসি উত্তরণ-সংক্রান্ত আবেদনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা হচ্ছে।<o:p></o:p>

তিনি বলেন, এসব বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে এবং এ নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। জ্বালানি সংকটের বিষয়টিও জাতিসংঘ সাধারণ পরিষদে সংশ্লিষ্ট পর্যায়ে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।<o:p></o:p>

<o:p> </o:p>

তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।<o:p></o:p>

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।<o:p></o:p>

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের বিধান রয়েছে।<o:p></o:p>

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ পাঠদানের অনুমোদনের সময় আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারবে।<o:p></o:p>

এতে বলা হয়, গত তিন বছর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করার পাশাপাশি পাঠদানের অনুমোদন কেন বাতিল/প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।<o:p></o:p>

৮৬ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা দেখুন -<o:p></o:p>

https://drive.google.com/file/d/1BnYu2pSXMU1o_PNuH25nRFbOsCyuMHcz/view <o:p></o:p>

<o:p> </o:p>

প্রাথমিকের সব শিক্ষককে দেওয়া হবে এআই ও প্রযুক্তি প্রশিক্ষণ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক শিক্ষা প্রযুক্তির ওপর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তিনির্ভর হবে। তবে প্রযুক্তির যথাযথ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই প্রাথমিক শিক্ষকদের এআই ও আধুনিক শিক্ষা প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।<o:p></o:p>

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে Education House at UNGA 81 আয়োজিত ‘এমপাওয়ারিং টিচার্স ইন লো-রিসোর্স ক্লাসরুমস টু কো-ডিজাইন এডটেক ফর স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং’(Empowering Teachers in Low-Resource Classrooms to Co-Design EdTech for Student-Centered Learning) শীর্ষক বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।<o:p></o:p>

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি কোনোভাবেই শিক্ষকের বিকল্প নয়; বরং এটি শিক্ষকের সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।<o:p></o:p>

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শুধু প্রযুক্তি ব্যবহার করবেন—এমনটি নয়; শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রযুক্তিকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে ক্ষেত্রেও তাঁদের উদ্ভাবনী ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা এবং প্রযুক্তির সম্ভাবনাকে সমন্বিতভাবে কাজে লাগানোর মাধ্যমেই শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব।<o:p></o:p>

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি, শিক্ষার্থীদের শেখার ফলাফল এবং স্থানীয় প্রয়োজনকেও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন অংশীদারের সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় কার্যকর প্রযুক্তিনির্ভর উদ্যোগ নেওয়া হবে।<o:p></o:p>

অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশ নেন মালদ্বীপের শিক্ষা, উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আহমেদ মোহামেদ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (ITU) মহাসচিবের কার্যালয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস বিভাগের সিনিয়র অ্যাডভাইজার অ্যালেক্স ওয়ং এবং ইউনেস্কোর পলিসিজ অ্যান্ড লাইফলং লার্নিং সিস্টেমস বিভাগের পরিচালক বোরহানে চাকরুন।<o:p></o:p>

পরে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি: মডার্নাইজিং বাংলাদেশ’স এডুকেশন অ্যান্ড স্কিলস-টার্নিং লার্নিং ইনটু জবস, এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোনমিক স্ট্রেংথ’(From Classroom to Economy: Modernizing Bangladesh’s Education and Skills Turning Learning into Jobs, Enterprise and Economic Strength) শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।<o:p></o:p>

সেখানে তিনি বলেন, শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতার কার্যকর সংযোগ স্থাপন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে প্রস্তুত করা প্রয়োজন, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাতে পারে।<o:p></o:p>

অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার আধুনিকায়ন, কর্মমুখী শিক্ষার প্রসার এবং শিক্ষাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।<o:p></o:p>

<o:p> </o:p>

পরিবেশ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে ১১২ পদে নিয়োগ, আবেদন শেষ ২৯ সেপ্টেম্বর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১ থেকে ১৬ গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট ১১২টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।<o:p></o:p>

চাকরির বিবরণ<o:p></o:p>

১. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা<o:p></o:p>

পদসংখ্যা: ১৯<o:p></o:p>

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১১) ১২,৫০০-৩০,২৩০ টাকা।<o:p></o:p>

২. পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক<o:p></o:p>

পদসংখ্যা: ৩৭<o:p></o:p>

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১২) ১১,৩০০-২৭,৩০০ টাকা।<o:p></o:p>

৩. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)<o:p></o:p>

পদসংখ্যা: ১৪<o:p></o:p>

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা<o:p></o:p>

৪. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)<o:p></o:p>

পদসংখ্যা: ১৫<o:p></o:p>

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা<o:p></o:p>

৫. পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)<o:p></o:p>

পদসংখ্যা: ১৪<o:p></o:p>

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা<o:p></o:p>

৬. পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)<o:p></o:p>

পদসংখ্যা: ১৩<o:p></o:p>

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা<o:p></o:p>

বয়সসীমা<o:p></o:p>

প্রার্থীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।<o:p></o:p>

আবেদনের নিয়ম<o:p></o:p>

আগ্রহী প্রার্থীদের https://bfidc.teletalk.com.bd/bfidc_2024_2026/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।<o:p></o:p>

আবেদন ফি<o:p></o:p>

১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।<o:p></o:p>

আবেদনের সময়সীমা<o:p></o:p>

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।<o:p></o:p>

আবেদন শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।<o:p></o:p>

বিশেষ নির্দেশনা<o:p></o:p>

২১ মে ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।<o:p></o:p>

বিস্তারিত দেখুন https://bfidc.teletalk.com.bd/bfidc_2024_2026/docs/BFIDC20260903.pdf<o:p></o:p>

<o:p> </o:p>